শিরোনাম
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ভূমধ্যসাগরে ৬০ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভূমধ্যসাগরে ৬০ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

 

ভূমধ্যসাগরের লিবীয় উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এতে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার বরাত দিয়ে রবিবার (১৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) জানায়, নৌকাটি প্রায় ৮৬ জন আরোহী নিয়ে জুওয়ারা শহর থেকে ছেড়ে এসেছিল। যাত্রা শুরুর পর বড় বড় ঢেউয়ের কারণে নৌকাটি ডুবে যায়। এতে নারী ও শিশুসহ ৬১ অভিবাসী নিখোঁজ হন। ধারণা করা হচ্ছে, তাদের কেউ আর বেঁচে নেই।

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) আরও বলেছে, নৌকাডুবির সর্বশেষ এই ঘটনার শিকার অভিবাসীদের বেশিরভাগই নাইজেরিয়া, গাম্বিয়া এবং অন্যান্য আফ্রিকান দেশ থেকে এসেছিল।

বিবিসি বলছে, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টাকারী অভিবাসীদের কাছে প্রধান প্রস্থান পয়েন্টগুলোর মধ্যে লিবিয়া অন্যতম।

আইওএম বলছে, ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টার সময় শুধুমাত্র এই বছর ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ মানুষ ডুবে গেছে।

 

এসএ/দীপ্ত নিউজ

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।