শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ভুয়া ডিবির ৪ সদস্য র‍্যাবের হাতে ধরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভুয়া ডিবির ৪ সদস্য র‍্যাবের হাতে ধরা
ডিবি পুলিশ পরিচয়ধারী চার ব্যক্তিকে গ্রেফতার

ডিবি পুলিশ পরিচয়ধারী চার ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (২০ মার্চ) সকালে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কাঠুরী ও মানিকগঞ্জের দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে র‌্যাব–১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

গ্রেফতাররা হলেন: শেখ মো. সোনা মিয়া (৩৩), মোশারফ হোসেন (৩৫), মো. আকাশ মিয়া (৩৪), মো. ঠাণ্ডু মিয়া (২৫)।

র‍্যাব–১৪–এর কোম্পানি অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, টাঙ্গাইল সদর উপজেলার রাঙাচিরা গ্রামের দুলাল মণ্ডলের ছেলে সাগর মণ্ডলকে সোমবার (২০ মার্চ) রাতে ডিবি পুলিশ পরিচয়ধারী চার ব্যক্তি অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় তারা সাগরের গাড়ি নিয়ে ডাকাতির উদ্দেশ্যে মানিকগঞ্জের দিকে রওনা দেয়। সাগর মণ্ডলের কাছ থেকে খবর পেয়ে র‍্যাব নাগরপুর উপজেলার কাঠুরী ও মানিকগঞ্জের দৌলতপুর এলাকায় অভিযান চালায়।

অভিযানে পিস্তলসদৃশ একটি বস্তু, সুইচ গিয়ার চাকু, ডিবি পুলিশ পরিচয়ের ভুয়া ভিজিটিং কার্ড, টর্চলাইট, নগদ এক হাজার টাকা, পাঁচটি মোবাইল ফোনসহ চার ব্যক্তিকে গ্রেফতার করে র‍্যাব। তাদের বিরুদ্ধে নাগরপুর থানায় একটি মামলা হয়েছে।

 

এমবিআর/দীপ্ত সংবাদ