দীপ্ত নিউজ
বাংলাদেশ

ভাষাবিজ্ঞানী প্রফেসর ড. মনিরুজ্জামান আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভাষাবিজ্ঞানী প্রফেসর ড. মনিরুজ্জামান আর নেই

বাংলাদেশের একুশে পদকপ্রাপ্ত ভাষাবিজ্ঞানী ও গবেষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক প্রফেসর ড. মনিরুজ্জামান (৮৪) ইন্তেকাল করেছেন।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিকাল ৫টা ১৫ মিনিটে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ড. মনিরুজ্জামান দীর্ঘদিন যাবৎ ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন।

ধানমন্ডির তাকওয়া মসজিদে বাদ এশা ড. মনিরুজ্জামানের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মরহুমের গ্রামের বাড়ী নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আদিয়াবাদ গ্রামের প্রফেসর মনিরুজ্জামান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, প্রফেসর ড. মনিরুজ্জামান ২০২৩ সালে একুশে পদক ও ২০১৫ সালে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন।

 

এসএ/দীপ্ত সংবাদ