শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
অর্থনীতি

ভার্চুয়াল মার্কেটের দিকে ঝুঁকছে পোশাকের আন্তর্জাতিক ক্রেতারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভার্চুয়াল মার্কেটের দিকে ঝুঁকছে পোশাকের আন্তর্জাতিক ক্রেতারা
জনপ্রিয় হচ্ছে ভার্চুয়াল প্ল্যাটফর্ম।

 

পোশাকের আন্তর্জাতিক ক্রেতারা ভার্চুয়াল মার্কেটের দিকে ঝুঁকছে। ২০২৭ সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র এক তৃতীয়াংশ পোশাক কিনবে এই মাধ্যমে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাজধানীতে বিজিএমই‘এ এ তথ্য তুলে ধরেছে। এই প্ল্যাটফর্মে বাড়তি দামও পাবে বিক্রেতারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে দিন দিন জনপ্রিয় হচ্ছে ভার্চুয়াল প্ল্যাটফর্ম। অর্থ ও সময় বাঁচাতে আন্তর্জাতিক পোশাক ক্রেতারাও এতে ঝুঁকছে।

ভার্চুয়াল মার্কেট নিয়ে বৃহস্পতিবার একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে তৈরি পোশাক রপ্তানি কারকদের সংগঠন বিজিএমইএ। এতে উঠে এসেছে ২০২২ সালে বিশ্বে পোশাক বিক্রির শতকরা ১৮ ভাগ হয়েছে এই প্ল্যাটফর্মের মাধ্যমে।

বিজিএমইএ সভাপতি ফারুক হোসেন বলেন, বেশির ভাগ বিদেশি ক্রেতা সরাসরি উৎপাদকদের সাথে যোগাযোগ করতে না পারার কারণে, উপযুক্ত দাম পাওয়া যাচ্ছে না। ভার্চুয়াল মার্কেটের ধারণার সুফল পেতে সরকারের নীতি সমর্থন দরকার।

আরও পড়ুন: ৭০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক

 

এসএ/দীপ্ত নিউজ