শিরোনাম
জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বাংলাদেশ থেকে কতদূর, গতিবেগ কত? জানাল অধিদপ্তর বিশ্ববাজারে বাংলাদেশি বিউটি পণ্যের সম্ভাবনা দেখছেন কোরীয় বিশেষজ্ঞ ড. কিম এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন ঢাকা ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয় ঘূর্ণিঝড় ‘অর্ণব’: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত আইনজীবী তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বদলে গেল এক মন্ত্রণালয়ের নাম, গেজেট প্রকাশ আগামী ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে নতুন সম্ভাবনা তৈরিতে হাল ফ্যাশন ও এনেক্সের কৌশলগত চুক্তি স্বাক্ষর
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ভারত থেকে ফেন্সিডিল আনার সময় ২ কারবারি আটক

আদীব জামাল
আদীব জামাল
ভারত থেকে ফেন্সিডিল আনার সময় ২ কারবারি আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ফেন্সিডিলের চালানসহ দুই কারবারি আটক করেছে পুলিশ।

সোমবার (২ অক্টোবর) দুপুরে এক প্রেস ব্রিফিংএ এমন তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার আজিম উল আহসান।

আটককৃতরা হলেন, যশোর জেলার কোতয়ালী থানার বসুন্দিয়া গ্রামের মালেক মোড়লের ছেলে মাসুম মোড়ল (৩৫) ও একই জেলার শার্মা উপজেলার পশ্চিমকোট গ্রামের তাইজেল গাজীর ছেলে ইমরান নাজির (২৪)।

এসপি বলেন, গতকাল বিকেল ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে ভারত থেকে গাড়ী ভরে ফেন্সিডিলের একটি চালান আসছে। সে সময় মহেশপুর উপজেলার দত্তনগর পুলিশ শ্যামকুড় ইউনিয়নের গুড়দাহ বাজারে চেকপোষ্ট স্থাপন করে। এরপর তারা দেখতে পায় সাদা রঙের একটি মাইক্রোবাস আসছে। সন্দেহ হলে তারা মাইক্রোটির গতিরোধ করে। এরপর আসামীরা বাস থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাদেরকে ধরা হয়। পরবর্তীতে গাড়ি তল্লাসি করে ৪০৬ বোতল ভারতীয় ফেন্সিডিলের ৩টি বস্তা তারা উদ্ধার করে। যার আনুমানিক বাজার দর ১৪ লাখ ২১ হাজার টাকা। সেখানে দুইজনকে আটক করা হয়।

তিনি আরো জানান, এ ব্যাপারে স্থানীয় থানায় মামরা রুজু কের আসামীদের কোর্টে চালান দেওয়া হবে।

 

শাহরিয়ার আলম/মোরশেদ আলম/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।