শিরোনাম
দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক যমুনা সার কারখানার উৎপাদন ফের বন্ধ
দীপ্ত নিউজ
বাণিজ্য

ভারত থেকে পাইপলাইনে তেল আসছে আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভারত থেকে পাইপলাইনে তেল আসছে আজ
ভারত থেকে দেশে পাইপলাইনে তেল সরবরাহ হবে।

বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনে পরীক্ষামূলকভাবে ভারত থেকে বুধবার (৮ মার্চ) তেল আসছে। শিলিগুড়িতে নুমালিগড় রিফাইনারির বিপণন টার্মিনাল থেকে বিপিসির পার্বতীপুর ডিপোতে আসবে আমদানি করা তেল।

জানা গেছে, ভারত থেকে তেল আনতে পাইপলাইন নির্মাণের কাজ শেষ। এখন সরবরাহ শুরুর পালা। উদ্বোধন হবে ১৮ মার্চ। এটি উদ্বোধনের আগে পরীক্ষামূলক কার্যক্রম।

রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি বিপিসির চেয়ারম্যান এবিএম আজাদ জানিয়েছেন, বাংলাদেশের উত্তরাঞ্চলের দিনাজপুর হয়ে প্রথম এই আন্তঃদেশীয় পাইপলাইন দিয়ে পরীক্ষামূলক তেল সঞ্চালন শুরু হচ্ছে।

বিপিসির চেয়ারম্যান আজাদ গণমাধ্যমকে জানান, প্রথম দিকে ৭/৮ দিন দৈনিক কয়েক ঘণ্টা ধরে চলবে পরীক্ষামূলক সরবরাহ। আগামী ১৮ মার্চ দুই দেশের প্রধানমন্ত্রী এ পাইপলাইনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় চুক্তির আওতায় নির্মিত ১৩০ কিলোমিটার দীর্ঘ এ পাইপলাইনের মাধ্যমে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে দিনাজপুরের পার্বতীপুরে মেঘনা পেট্রোলিয়ামের ডিপোকে সংযুক্ত করা হয়েছে। এতদিন ভারতের ওই রিফাইনারি থেকে রেলপথে তেল আসছে। খরচ সাশ্রয়ে পরে পাইপলাইনে তেল আমদানির উদ্যোগ নেয়া হয়।

এখন পাইপলাইন নির্মাণ হওয়ার পর তেল পরিবহনের কম খরচ ও কম সময়ে অনেক বেশি তেল আনা যাবে। পার্বতীপুরে পাইপলাইন নির্মাণের কাজ শেষ হলেও বেশ কয়েকটি রিজার্ভার তৈরি এখনো বাকি আছে।

২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাইপলাইনের কাজ উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

এমি/দীপ্ত

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।