দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ভারতে গিয়ে নিখোঁজ এমপি আনার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভারতে গিয়ে নিখোঁজ এমপি আনার!
আনোয়ারুল আজিম আনার

চিকিৎসার জন্য ভারতে গিয়ে ঝিনাইদহ–৪ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজিম আনার তিনদিন ধরে পরিবারের সঙ্গে যোগযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে। গত তিনদিন ধরে তার কোন খোঁজ পাচ্ছে না পরিবার। এতে উদ্বিগ্নে রয়েছে তার পরিবারের সদস্যরা ও নেতাকর্মীরা।

সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুর রউফ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

পিএস আব্দুর রউফ জানান, গত ১১ মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে যান। কিন্তু এরপর বৃহস্পতিবারে শেষ কথা হয়েছে। তিন দিন পার হলেও পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি।

জানা গেছে, গত ১১ মে দর্শনার বর্ডার দিয়ে ভারতে প্রবেশ করে এমপি আনার। ইমিগ্রেশন শেষ করে ভ্যানে চড়ে ভারতে প্রবেশ করেন তিনি। এমনই একটি ভিডিও সামাজাকি যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন তার গাড়ি চালক তরিকুল ইসলাম।

সংসদ সদস্যের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, বাবার সাথে কোন যোগাযোগ নেই আমাদের। খুবই দুশ্চিন্তায় আছি আমরা। বাবাকে ফেরত পেতে সব উপায়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এমপি আনারের বোন তাসলিমা খাতুন বলেন, ভাইয়ের কোন খোঁজ তারা পাচ্ছেন না। যে যাই বলুক ভাইয়ের কোন সন্ধান পাইনি আমরা। গত তিনদিন ধরে পরিবারের সাথে কোন যোগাযোগ নেই। সরকারের উচ্চ পর্যায়ে বিষয়টি জানানো হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবু আজিফ জানান, স্থানীয় এমপি মহোদয়ের নিখোঁজ থাকার খবর লোকমুখে শুনেছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।

আনোয়ারুল আজীম আনার ঝিনাইদহ–৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য। তিনি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে টানা ৩ বার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

শাহরিয়ার / আল / দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।