সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় ভিসা নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ভারতীয় ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় নতুন এবং বেশ কিছু কঠোর নির্দেশনা জারি করেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)

সোমবার (১৫ জুন) প্রকাশিত এই নতুন নিয়মে ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং, ওয়েবফাইল আপলোড এবং বিশেষ করে মেডিকেল ভিসার ক্ষেত্রে প্রধান কিছু পরিবর্তন আনা হয়েছে।

আইভ্যাকের নতুন নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে প্রতিদিন দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সাইনআপ এবং ওয়েবফাইল আপলোড করা যাবে। নির্ধারিত এই সময়ের মধ্যে যেসব আবেদনকারী সফলভাবে ওয়েবফাইল আপলোড সম্পন্ন করতে পারবেন, কেবল তাদের জন্যই বিকেল ৫টা থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের স্লট উন্মুক্ত করা হবে।

আবেদনকারীদের সতর্ক করে আইভ্যাক জানিয়েছে, আপলোড করা ওয়েবফাইলটি অবশ্যই মূল ভিসা আবেদনপত্রের আসল পিডিএফ কপি হতে হবে এবং সেটি কোনোভাবেই ৩০ দিনের বেশি পুরোনো হওয়া চলবে না। আবেদনের ক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তিত, এডিট করা বা বিকৃত ফাইল আপলোড করলে তা সরাসরি বাতিল বলে গণ্য হবে।

এদিকে মেডিকেল বা চিকিৎসার ভিসার ক্ষেত্রে নিয়মে আরও কড়াকড়ি আরোপ করা হয়েছে। নতুন নির্দেশনায় জানানো হয়, মেডিকেল ভিসা আবেদনকারীদের অবশ্যই ভারতের সেই নির্ধারিত হাসপাতালেই চিকিৎসা নিতে যেতে হবে, যে হাসপাতালের নাম উল্লেখ করে ভিসা ইস্যু করা হয়েছে। কোনো কারণে হাসপাতাল পরিবর্তনের প্রয়োজন হলে অবশ্যই ভারতের ‘ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস’ এর কাছ থেকে আগাম অনুমতি নিতে হবে।

আইভ্যাক স্পষ্ট জানিয়ে দিয়েছে, এফআরআরওএর আনুষ্ঠানিক অনুমোদন ছাড়া হাসপাতাল পরিবর্তন করাকে সরাসরি ভারতীয় ভিসা বিধির লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে। এই নিয়ম অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তির ওপর ভবিষ্যতে ভারতে ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More