শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খেলা

ভারতকে হারালে সাকিব-তাসকিনদের সঙ্গে ডেটে যাবেন পাকিস্তানি অভিনেত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভারতকে হারালে সাকিব-তাসকিনদের সঙ্গে ডেটে যাবেন পাকিস্তানি অভিনেত্রী

ভারত বনাম বাংলাদেশের ম্যাচ নিয়ে অদ্ভূত এক ঘোষণা দিলেন পাকিস্তানি এক অভিনেত্রী।

আগামীকাল (বৃস্পতিবার) ভারতের পুনেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও স্বাগতিক ভারত। আর সেই ম্যাচে ভারতকে হারাতে পারলে ঢাকায় এসে সাকিব–তাসকিনসহ বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে ডিনার ডেটে যাবেন পাকিস্তানি অভিনেত্রী।

গত ১৪ অক্টোবর বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। যেখানে ভরাডুবি ঘটেছে পাকিস্তানের। একপেশে ম্যাচে হারতে হয়েছে ৭ উইকেটের বড় ব্যবধানে। একদিনের বিশ্বকাপে আটবারের দেখায় কখনো ভারতকে হারাতে পারেনি ম্যান ইন গ্রিনরা। যা নিয়ে ক্ষুব্ধ পাকিস্তানের সমর্থকরা। ‘ভীতু’ বাবর আজমদের কাঠগড়ায় তুলছেন দেশটির সাবেক ক্রিকেটাররাও।

তাই ভারত–বাংলাদেশ ম্যাচটিকে সামনে রেখে পাকিস্তানি অভিনেত্রী সেহার শিনওয়ারি ডিনার ডেটে যাওয়ার বার্তা দিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। শিনওয়ারি সোশ্যাল মিডিয়া এক্সে (সাবেক টুইটার) বলেছেন, ভারতকে হারাতে পারলে ঢাকায় এসে বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে ডিনার ডেটে যাবেন তিনি।

সাকিবের দলের সামনে এখন বড় চ্যালেঞ্জ উড়তে থাকা ভারতকে মাটিতে টেনে নামানো। আগামীকাল পুনেতে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। আর সে ম্যাচে ভারত–বাংলাদেশী সমর্থকদের মত পাকিস্তানি সমর্থকরাও অধির আগ্রহ নিয়ে বসে আছে।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ