ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে শনিবার ও রবিবার (১২১৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া এই মেগা সম্মেলনে যোগ দিতে শুক্রবার ভোরে নয়াদিল্লিতে অবতরণ করেন তিনি।

সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর আগেই নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এই বৈঠকে দুই দেশের বহুমাত্রিক বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক জোরদারের পাশাপাশি চলমান বৈশ্বিক ও ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

ভারতের সভাপতিত্বে আয়োজিত এবারের ব্রিকস সম্মেলনে এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও লাতিন আমেরিকার রাষ্ট্রপ্রধান ও গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। পুতিনের আগমনের আগে বৃহস্পতিবার রাতেই ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা দিল্লিতে পৌঁছান।

২৬ জন বিশ্বনেতা ও প্রতিনিধির অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আলসিসি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।

ব্রিকসের মূল সদস্য দেশগুলো হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। পরে মিসর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এই জোটে যুক্ত হয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More