বিশ্বকাপের নকআউট পর্বে আজ রাতে মুখোমুখি হচ্ছে ফুটবল পরাশক্তি ব্রাজিল ও এশিয়ার অন্যতম শক্তিশালী দল জাপান। ম্যাচটি ঘিরে উত্তেজনা তুঙ্গে। এরই মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়েছে চমকপ্রদ এক পূর্বাভাস।
বিভিন্ন এআইভিত্তিক মডেলের বিশ্লেষণে এগিয়ে রাখা হয়েছে ব্রাজিলকে। সম্ভাব্য স্কোরলাইন হিসেবে ৩–১ কিংবা ২–১ ব্যবধানে ব্রাজিলের জয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। সম্ভাব্য গোলদাতাদের তালিকায় রয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র, মাতেউস কুনহা এবং জাপানের হয়ে আয়াসে উয়েদা। তবে ফুটবলে শেষ কথা বলে মাঠের লড়াই– এআইয়ের ভবিষ্যদ্বাণী কতটা মিলে, সেটিই এখন দেখার অপেক্ষা।
শেষ ষোলোতে ওঠার দৌড়ে ফেভারিট ব্রাজিল। অপ্টার হিসাবে ৯০ মিনিটের মধ্যে তাদের জেতার সম্ভাবনা ৫৭.৩ শতাংশ। জাপানের জেতার সম্ভাবনা ১৯.৭ শতাংশ। আর এক্সট্রা টাইম কিংবা টাইব্রেকারে ম্যাচ গড়ানোর সম্ভাবনা ২৩ শতাংশ।
হেড টু হেডে ব্রাজিল ১১টি জয়ে এগিয়ে। ড্র দুই ম্যাচে, আর জাপান জিতেছে একবার, গত বছর প্রীতি ম্যাচে ৩–২ ব্যবধানে।