দীপ্ত নিউজ
খেলা

ব্রাজিল-জাপানের খেলা দেখবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ব্রাজিল-জাপানের খেলা দেখবেন যেভাবে

৩২ দলের দ্বিতীয় রাউন্ড তথা নকআউট পর্বে জাপানের বিপরীতে রাতে মাঠে নামছে ব্রাজিল। ম্যাচ ঘিরে দেশের ব্রাজিল ভক্তদের আগ্রহ তাই তুঙ্গে।

সোমবার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। ব্রাজিলের পাশাপাশি রাত আড়াইটায় মাঠে নামছে জার্মানি–প্যারাগুয়ে।

ঘরে বসেই টিভিতে দেশের তিনটি চ্যানেলে দেখা যাবে ম্যাচ দুটি। রাষ্ট্রীয় চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও টি–স্পোর্টস, সময় টিভিতে ম্যাচগুলো দেখা যাবে।

এছাড়া মোবাইল ফোন কিংবা ল্যাপটপ থেকেও ম্যাচগুলো উপভোগ করতে পারবেন দর্শকরা।

নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন ও স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি ও গ্রামীণফোনের বায়োস্কোপে ঘরে বসেই ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা।