শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

এক জয়েই গ্রুপ টেবিলের শীর্ষে ব্রাজিল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
হেক্সা মিশনের শুরুটা ভালো করতে পারে নি ব্রাজিল। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে বড় জয় পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

হেক্সা মিশনের শুরুটা ভালো করতে পারে নি ব্রাজিল। তবে দলটা যেহেতু ব্রাজিল কামব্যাক করতেও সময় নেয়নি। নিজেদের দ্বিতীয় ম্যাচে বড় জয় পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

শনিবার (২০ জুন) ফিলাডেলফিয়া স্টেডিয়ামে হাইতিকে ৩০ গোলে হারিয়ে গ্রুপ টেবিলের শীর্ষে ফিরেছে আনচেলত্তির শীর্ষরা।

ব্রাজিল দলে আজ দুটি পরিবর্তন এনেছিলেন কোচ। ইবানিয়েজ ও ইগর থিয়াগোর পরিবর্তে একাদশে সুযোগ পান দানিলো ও মাতেউস কুনহা।

ম্যাচের শুরুর একাদশে সুযোগ পেয়েই জোড়া গোল করেছেন কুনহা। আর ব্রাজিলের হয়ে অন্য একটি গোল করেছেন ভিনিসিয়ুস জুনিয়র।

দুই ম্যাচ শেষে মরক্কো সমান ৪ পয়েন্ট পেলেও গোলব্যবধানে (+) এগিয়ে থেকে টেবিলের শীর্ষে এখন ব্রাজিল।

আগের ম্যাচে স্কটল্যান্ডকে ১০ গোলে হারিয়ে শীর্ষে থাকা মরক্কো (+) এখন ২ নম্বরে নেমে গেছে। হাইতির বিপক্ষে ১০ গোলে জেতা স্কটল্যান্ড ৩ পয়েন্ট নিয়ে রয়েছে ৩ নম্বরে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More