সোমবার, জুন ৮, ২০২৬
সোমবার, জুন ৮, ২০২৬

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েল: আইআরজিসি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল।

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল।

ইরানে ইসলামিক রেভল্যুশনারি গার্ড বাহিনী (আইআরজিসি) এই তথ্য জানিয়েছে।

আইআরজিসির এই বক্তব্য প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ।

আইআরজিসি বলেছে, আকাশ থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরান ভূখণ্ডে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল।

উল্লেখ্য, গত এপ্রিল মাসের শুরুর দিকে হওয়া ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি চুক্তির মধ্যে রবিবার (৭ জুন) ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। লেবাননে অব্যাহত হামলার জবাবে ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে আইআরজিসি।

তথ্যসূত্র: আল–জাজিরা

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More