শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খেলা

ব্যালন ডি’অর রাত আজ, যার হাতে উঠছে শ্রেষ্ঠত্ব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ব্যালন ডি’অর রাত আজ, যার হাতে উঠছে শ্রেষ্ঠত্ব

ফুটবল বিশ্বে ব্যক্তিগত অর্জনের দিক বিবেচনায় সবচেয়ে বড় পুরস্কার ব্যালন ডি’অর। ইউরোপের সবচেয়ে সম্মানজনক পুরস্কারও ধরা হয় এটিকে। ৬৮তম বারের মতো এই পুরস্কার তুলে দেওয়া হবে সময়ের সেরা ফুটবলারের হাতে।

সোমবার (২৮ অক্টোবর) ফ্রান্সের রাজধানী প্যারিসের থিয়েটার দু শাটলেটে বাংলাদেশ সময় রাত ১টা ৪৫ মিনিটে শুরু হওয়া অনুষ্ঠানে ঘোষণা করা হবে ২০২৪ ব্যালন ডি’অর জয়ীর নাম।

লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আলো ছড়িয়েছেন ফুটবল বিশ্বের ব্যক্তিগত পুরস্কারের এই মঞ্চে। দীর্ঘ ২১ বছর পর এবারই প্রথম ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় নাম নেই এই দুই মহা তারকার নাম।

সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন– ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রি, কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহামসহ ৩০ ফুটবলার।

শ্রেষ্ঠত্বের দৌড়ে সবার থেকে এগিয়ে এগিয়ে আছেন ব্রাজিলিয়ান সেনসেইশন ভিনিসিয়ুস। রিয়াল মাদ্রিদের হয়ে ২০২৩–২৪ মৌসুমে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছেন তিনি। ৩৯ ম্যাচে ২৪ গোল করার পাশাপাশি করিয়েছেন ১১টি। রিয়ালের স্প্যানিশ লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জয়ের নায়কও ছিলেন এই ব্রাজিল ফরোয়ার্ড। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে গোল করে হন আসরের সেরা খেলোয়াড়।

ভিনির ব্যালন ডি’অর জয়ে সবচেয়ে বড় বাধা হতে পারেন রদ্রি। সিটির এই তারকাকে বিশ্বসেরা মিডফিল্ডারের তকমা দিয়েছেন পেপ গার্দিওয়ালা। গত বছর ম্যানসিটির ইংলিশ প্রিমিয়ার লিগ জিতে রদ্রির নৈপুণ্যে ইউরো কাপেও সেরা তারকা হন তিনি। ব্রাজিলের হয়ে বিবর্ণ ভিনিসিয়ুসের তুলনায় জাতীয় দলে অনেকটাই উজ্জ্বল ছিলেন রদ্রি। স্পেনের হয়ে পেয়েছেন ইউরো।

জাতীয় দলের প্রশ্নে আসে লাউতারো মার্তিনেজের নামটাও। ইন্টার মিলানে দুই শিরোপা, ইতালিয়ান লিগে সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় হওয়া লাউতারো জাতীয় দলে পেয়েছেন কোপা আমেরিকার শিরোপা। ৫ গোলে হয়েছেন আসরের সর্বোচ্চ গোলদাতাও।

পিছিয়ে নেই জুড ব্যালিংহ্যামও। রিয়ালের হয়ে লা লিগায় করেছেন ১৯ গোল। পাশাপাশি পেয়েছেন স্প্যানিশ লিগে সেরা ফুটবলারের তকমা। গত মৌসুমে ইউরো চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রাখেন বেলিংহ্যাম।

ব্যালন ডি’ অরের পুরস্কার ছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে যেমন: সেরা পুরুষ ফুটবলার ব্যালন ডি’অর, সেরা নারী ফুটবলার ব্যালন ডি’অর ফ্যামিনিন, সেরা স্কোরার গার্ড মুলার অ্যাওয়ার্ড, মানবিকতা প্রদর্শনকারী ফুটবলার সক্রেটিস অ্যাওয়ার্ড, সেরা উদীয়মান ফুটবলার কোপা অ্যাওয়ার্ড তুলে দেয়া হবে। পাশাপাশি থাকছে পুরুষ ও নারী ক্যাটাগরিতে সেরা ক্লাব ও কোচের অ্যাওয়ার্ড।

 

এসএ