দীপ্ত নিউজ
বাংলাদেশ

ব্যাংক কর্মকর্তা শাহীনুর হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ব্যাংক কর্মকর্তা শাহীনুর হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্যাংক কর্মকর্তা শাহীনুর হত্যা মামলার প্রধান আসামী আমিনুর সরদার

সাতক্ষীরার কলারোয়া উপজেলার পাকুড়িয়া গ্রামের ইসলামী ব্যাংক এজেন্ট শাখার কর্মকর্তা শাহীন গাজী হত্যা মামলার পলাতক প্রধান আসামী আমিনুর সরদারকে আটক করেছে র‌্যাব। রবিবার (৭ মে) রাত ১০টার দিকে টাঙ্গাইল জেলা সদরের একটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আমিনুর রহমান (৫০) সাতক্ষীরার কলারোয়া উপজেলার খোরদো ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের বজলে সরদারের ছেলে।

খুলনা র‌্যাব–৬ এর সাতক্ষীরা অফিসের কর্মকর্তা মেজর জিএম গ্যালিব সেমাবার (৮ মে) দুপুর ১২টায় তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ জানান, ‘গত ৪ এপ্রিল মঙ্গলবার বিকেলে কলারোয়া উপজেলার পাকুড়িয়া গ্রামে হাঁসমুরগি ছেড়ে দেওয়া নিয়ে ইমন গাজীর স্ত্রী শাহানারা খাতুনের সঙ্গে মাদক ব্যবসায়ি আমিনুর রহমান ও তার দ্বিতীয় স্ত্রীর কথা–কাটাকাটি হয়। কথা–কাটাকাটি থামাতে গেলে একপর্যায়ে আমিনুর রহমান (৫০) ইসলামী ব্যাংক কলারোয়ার খোর্দ্দ এজেন্ট শাখার কর্মকর্তা শাহীনুর গাজীকে উপর্যুপুরি কুপিয়ে জখম করে।

এ ঘটনায় শাহীনুরের চাচা ইমন গাজী বাদি হয়ে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেন। ১৩ এপ্রিল শাহীনুর চিকিৎসাধীন অবস্থায় বাগেরহাটে তার বোনের বাড়িতে মারা যান। এরপর থেকে আমিুনর পলাতক ছিল। তাকে গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী গত ২৪ এপ্রিল খোরদো গ্রামে মানববন্ধন ও কুশপুত্তলিকা দাহ করে।

একপর্যায়ে রবিবার রাত ১০টার দিকে টাঙ্গাইল জেলা সদর থেকে আমিনুরকে র‌্যাব গ্রেপ্তার করে। তাকে কলারোয়া থানায় সোপর্দ করা হবে।

আফ/দীপ্ত সংবাদ