শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাণিজ্য

বেনাপোলে ২ দিন আমদানি-রফতানি বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বেনাপোলে ২ দিন আমদানি-রফতানি বন্ধ
বেনাপোল স্থলবন্দর

পবিত্র শবে বরাত ও দোল পূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি থাকায় মঙ্গল ও বুধবার (৭ ও ৮ মার্চ) দুই দিন বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে। বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল থেকে আবারও এ পথে আমদানি-রফতানি বাণিজ্য চলবে বলে দুই দেশের বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতারা জানিয়েছেন।

মঙ্গলবার (৭ মার্চ) ভারতে সরকারি ছুটিতে পেট্রাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দর ও কাস্টমস হাউজে সব কার্যক্রম চলবে।

তাছাড়া এ দুইদিন বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছেন।

পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, দোল পূর্ণিমা উপলক্ষে আমদানি-রফতানি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে সম্পৃক্ত মালিক, কর্মচারী, শ্রমিক ও ট্রাকচালকরা নিজ নিজ এলাকায় ফিরে যান। ফলে মঙ্গলবার এ পথে কোনো আমদানি-রফতানি হবে না।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, শবে বরাত উপলক্ষে বুধবার (৮ মার্চ) সরকারি ছুটি ঘোষণায় আমদানি-রফতানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকবে। বৃহস্পতিবার সকাল থেকে আবারও চলবে আমদানি-রফতানি কার্যক্রম।

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা কলিম উল্লাহ বলেন, ‘ভারতে হোলি উৎসবে আজ সরকারি ছুটি এবং বাংলাদেশে শবে বরাত উপলক্ষে বুধবার সরকারি ছুটি। এজন্য আজ এবং কাল এই দুইদিন বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে।’

 

এমি/দীপ্ত