শিরোনাম
ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি
দীপ্ত নিউজ
রাজধানী

বৃহস্পতিবার নারায়ণগ‌ঞ্জ যাচ্ছেন শেখ হা‌সিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বৃহস্পতিবার নারায়ণগ‌ঞ্জ যাচ্ছেন শেখ হা‌সিনা
প্রধানম‌ন্ত্রী শেখ হা‌সিনা

 

সর্বশেষ নির্বাচনি জনসভায় অংশ নিতে বৃহস্পতিবার নারায়ণগ‌ঞ্জ যাচ্ছেন আওয়ামী লীগ সভাপ‌তি শেখ হা‌সিনা। এ উপল‌ক্ষে প্রয়োজনীয় প্রস্তু‌তি সম্পন্ন করেছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ। জোরদার করা হ‌য়ে‌ছে নিরাপত্তা ব‌্যবস্থা।

দীর্ঘ দশ বছর পর নারায়ণগ‌ঞ্জে নির্বাচনী জনসভায় অংশ নিবেন আওয়ামী লীগ সভাপ‌তি প্রধানম‌ন্ত্রী শেখ হা‌সিনা। বৃহস্পতিবার দুপুর ২টায় ইসদাইর একেএম শামসু‌জ্জোহা স্টে‌ডিয়া‌মে জেলা আওয়ামী আয়োজিত জনসভায় ভাষণ দিবেন তিনি। এ উপলক্ষে পুরো জেলায় চল‌ছে সাজসাজ রব।

আওয়ামী লীগ সভাপতির সফরে শুধু জেলার রাজ‌নীতি নয়, নারায়ণগ‌ঞ্জের অর্থনৈ‌তিক উন্ন‌য়নে নতুন ঘোষণা থাক‌বে বলে প্রত‌্যাশা স্থানীয়দের।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে পুলিশ। জনসভায় নারায়ণগঞ্জের সব সংসদীয় আসনের আওয়ামী লীগ প্রার্থীরা উপস্থিত থাকবেন।

 

আরও পড়ুন: বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

 

আল/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।