শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
ক্যাম্পাস

বৃষ্টির নামাজে অনুমতি দেয়নি ঢাবি প্রশাসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বৃষ্টির নামাজে অনুমতি দেয়নি ঢাবি প্রশাসন
প্রতীকী ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বৃষ্টির প্রার্থনায় মাঠে নামাজের অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২৪ এপ্রিল) বেলা ১১টার সময় হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠে ইসতিসকার নামাজের ঘোষণা দেন বিভাগের শিক্ষার্থীরা। নামাজের ইমামতি ও মোনাজাতের জন্য নির্ধারণ করা হয় শাইখ অধ্যাপক মুখতার আহমাদকে। তবে ঘোষণা দিয়েও অনুমতি মেলেনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের।

মুখতার আহমদ তার ফেসবুকে লেখেন, ‘অনিবার্য কারণবশত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগামীকালের সলাতুল ইসতিসকা/বৃষ্টি প্রার্থনার নামাজের আয়োজন স্থগিত করা হয়েছে। নামাজের পরিবর্তিত স্থান ও সময় পরবর্তীতে জানিয়ে দেয়া হবে ইনশা আল্লাহ।’

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান গণমাধ্যমকে বলেন, প্রচণ্ড তাপপ্রবাহের কারণে বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাস ঘোষণা করেছে। সেই জায়গায় আমরা খোলা মাঠে নামাজের অনুমতি দিতে পারিনা।

এজে/ আল / দীপ্ত সংবাদ

আরো পড়ুন: রাজধানীতে বৃষ্টির জন্য নামাজ আদায়

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।