শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ক্রিকেট

বৃষ্টিতে ভেসে গেল তৃতীয় টি-টোয়েন্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বৃষ্টিতে ভেসে গেল তৃতীয় টি-টোয়েন্টি

সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় টি–টোয়েন্টি বৃষ্টিতে ভেসে যায়। বাংলাদেশের ইনিংস চলাকালীন দুই দফায় বৃষ্টির কারণে পূর্ণ ২০ ওভার খেলা সম্ভব হয়নি। ডিএল মেথডে ফলাফলের জন্য নেদারল্যান্ডসকে অন্তত ৫ ওভার খেলতে হতো। কিন্তু সেই সুযোগ না পাওয়ায় ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয়।

ফলস্বরূপ ২–০ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ।

বুধবার (০৩ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১৮.২ ওভার পর্যন্ত ব্যাটিং করতে পারে বাংলাদেশ। এ সময় টাইগারদের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৬৪ রান।

আগের দুই ম্যাচেই টস জিতে শুরুতে ফিল্ডিং করেছিল বাংলাদেশ। কোনো ম্যাচেই দেড়শ রানও করতে পারেনি নেদারল্যান্ডস। তাতে ছোট লক্ষ্য সহজেই পেরিয়ে যায় বাংলাদেশ। ফলে ব্যাটারদের তেমন একটা পরীক্ষা দিতে হয়নি। তাই আজ আগে ব্যাটিং করায় নিজেদের শক্তিমত্তা যাচাইয়ের সুযোগ পায় বাংলাদেশ।