শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
অর্থনীতি

বৃক্ষরোপণ ও পরিচর্যায় ক্লেমনের সবুজায়ন শিক্ষাবৃত্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বৃক্ষরোপণ ও পরিচর্যায় ক্লেমনের সবুজায়ন শিক্ষাবৃত্তি

ক্লেমন গ্রিন ওয়েব আয়োজন করছে দেশের সর্বপ্রথম ও সর্ববৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি ‘এক লক্ষ্যে এক লাখ’। এক দিনে দেশের ৮টি বিভাগজুড়ে রোপণ করা হবে এক লাখ জিএল ফলের গাছ ও দেশীয় গাছ।

যা একদিকে দেশের সবুজায়নে ভূমিকা রাখবে, অন্যদিকে সংরক্ষণ করবে বাংলাদেশের আঞ্চলিক ঐতিহ্য।

তবে শুধু গাছ রোপণ করলেই সবুজ ভবিষ্যৎ নিশ্চিত হয় না। কারণ বাংলাদেশে প্রতিবছর নানা বৃক্ষরোপণ কর্মসূচিতে অসংখ্য গাছ রোপণ করা হলেও পরবর্তী সময়ে নিয়মিত যত্ন ও পরিচর্যার অভাবে অনেক গাছই টিকে না। এই বাস্তবতাকে সামনে রেখে, রোপণের পর গাছগুলোর পরিচর্যা ও বেড়ে ওঠা নিশ্চিত করতে ক্লেমন নিয়েছে এক অভিনব উদ্যোগ– ক্লেমন ট্রি অ্যাম্বাসেডর প্রোগ্রাম।

এই প্রোগ্রামের আওতায় দেশের ৫০০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নির্বাচিত এক হাজার ৫০০ শিক্ষার্থী যুক্ত হবে ক্লেমন ট্রি অ্যাম্বাসেডর হিসেবে। তারা নিয়মিত গাছগুলোর যত্ন নিবে এবং গাছের বেড়ে ওঠার অগ্রগতি সম্পর্কে ক্লেমনকে জানাবে।

এই দায়িত্বের স্বীকৃতি দিতে এবং এই কাজে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে টানা দুই বছর তাদের দেওয়া হবে ক্লেমন সবুজায়ন শিক্ষাবৃত্তি।

এভাবেই একটি গাছের যত্ন নেওয়ার দায়িত্বের সঙ্গে শিক্ষার্থীদের হাত ধরে বেড়ে উঠবে একটি সবুজ বাংলাদেশ আর ক্লেমনের সাথে তাদের নিজেদের স্বপ্নও পাবে সামনে এগিয়ে যাওয়ার নতুন প্রেরণা।