
বুধবার দেশে ফিরছেন মির্জা ফখরুল

পবিত্র ওমরাহ পালন শেষে আগামীকাল বুধবার (৮ মে) সস্ত্রীক ঢাকায় ফিরছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (৭ মে) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগামীকাল দুপুরে বাংলাদেশ বিমান এয়ার লাইনসের একটি ফ্লাইটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার সহধর্মিণী রাহাত আরা বেগম দেশে ফিরছেন।
উল্লেখ্য, গত ২ এপ্রিল পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরব যান মির্জা ফখরুল ও তার স্ত্রী। ৫ মে তারা ওমরাহ পালন করেন।
এসএ/দীপ্ত সংবাদ








