শিরোনাম
দীপ্ত নিউজ
শিক্ষা

“বি” ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে রাবি’র ভর্তি পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
“বি” ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে রাবি’র ভর্তি পরীক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২২–২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি–পরীক্ষা শেষ হচ্ছে আজ। বুধবার (৩১ মে) বি ইউনিটে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ৬টি বিভাগ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার বি ইউনিটে ৩০ হাজার ৬৭৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা এম সি কিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। তিনটি শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফট সকাল ৯টা থেকে ১০ টা পর্যন্ত, দ্বিতীয় শিফট বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এবং তৃতীয় শিফট দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত।

এ বছর বিশেষ কোটাসহ মোট আসন সংখ্যা ৪ হাজার ৪৬৭টি। এই আসনের বিপরীতে মোট ১ লক্ষ ৭৮ হাজার ৫৯১ জন পরিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশগ্রহণ করছেন। এর মধ্যে ছাত্র পরিক্ষার্থীর সংখ্যা ১ লক্ষ ৮৩৮ জন এবং ছাত্রী পরিক্ষার্থীর সংখ্যা ৭৭ হাজার ৭৫৩ জন। এবার একক আবেদনকারীর সংখ্যা ১ লক্ষ ৫৫ হাজার ৮১৬ টি।

ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন।

 

ইউ. আদনান/আফ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।