শিরোনাম
রাজশাহীর আদালতে ৭১ হাজার মামলা; বিচারক সংকটে বাড়ছে জট আজ সেই ভয়াল ১২ নভেম্বর: ৫৬ বছর পরও শুকায়নি ক্ষত কাদা ছোড়া বন্ধ করুন, নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা: আবিদুল ইসলাম বাড়িতে আগুন দিয়ে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম কার্বন ক্রেডিট: সবুজ অর্থনীতির নতুন দুয়ার বাড়িঘরে আগুন দিয়ে রাজনীতিতে ফেরা যায় না: তাসনিম জারা কপ-৩১ সম্মেলনবাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৪৫ হাজারের বেশি প্রাণহানি: আরএসএফ রমজানে ৫২০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি, সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা, পরিবারের সদস্যরা আহত
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বিসিসি নির্বাচন: যান চলাচল ও অস্ত্র বহনের ওপর নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিসিসি নির্বাচন: যান চলাচল ও অস্ত্র বহনের ওপর নিষেধাজ্ঞা

 

বরিশাল সিটি নির্বাচন উপলক্ষে শনিবার (১০ জুন) থেকে পাঁচদিন বরিশাল নগরীতে অস্ত্র বহন, অস্ত্র প্রদর্শন এবং অস্ত্রসহ চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় সভায় একই ধরনের সিদ্ধান্তের কথা জানিয়েছে।

সকাল ১১ টায় ও দুপুর বারোটায় পৃথক পৃথক মতবিনিময় সভায় র্যাব ও পুলিশ বিভাগ গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা এ সকল সিদ্ধান্তের কথা জানায়।

র্যাব ৮ এর সি ও লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান জানান, বিভিন্ন এলাকায় সন্দেহজনক কোন কিছু হলেই তল্লাশি করা হচ্ছে। নগরীতে ১৬ টি টিম পেট্রোল ডিউটিতে নিয়োজিত রয়েছে।

মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মেট্রোপলিটন পুলিশ এক গণ বিজ্ঞপ্তির মাধ্যমে এ আদেশ জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ১১ জুন রাত ১২টা হতে ১২ জুন রাত ১২টা পর্যন্ত ট্রাক, বাস, মিনিবাস, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, ইজিবাইক, লঞ্চ, ইঞ্জিনচালিত সব ধরনের নৌযান, স্পিডবোট চলাচল নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে ১০ জুন রাত ১২টা থেকে ১৩ জুন রাত ১২টা পর্যন্ত মোটর সাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তবে রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্ট, দেশি–বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল থাকবে।

এছাড়াও নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি–বিদেশি সাংবাদিক, নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা–কর্মচারী, আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বৈধ পরিদর্শক এবং জরুরি কাজে নিয়োজিত যেমন অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগ ইত্যাদি কাজে নিয়োজিত যানবাহন চলাচলের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

জাতীয় মহাসড়ক, বন্দর, জরুরি পণ্য সরবরাহ ও অন্যান্য জরুরি প্রয়োজনে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা শিথিল থাকবে। ইঞ্জিনচালিত ক্ষুদ্র নৌযান এবং ভোটারদের ছোট নৌযান চলাচল করতে পারবে। এই আদেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

মর্তুজা জুয়েল/ আল/দীপ্ত সংবাদ