শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বিশ্ব ডিম দিবস উপলক্ষে বিনা মূল্যে ‘কাজী ফার্মসের’ ডিম বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিশ্ব ডিম দিবস উপলক্ষে বিনা মূল্যে ‘কাজী ফার্মসের’ ডিম বিতরণ

‘ডিমে আছে প্রোটিন, ডিম খাই প্রতিদিন’—এ স্লোগান সামনে রেখে এ বছরও অক্টোবর মাসের দ্বিতীয় শুক্রবার পালিত হচ্ছে বিশ্ব ডিম দিবস–২০২৫। এই দিবসের উদ্দেশ্য হলো, মানুষকে ডিমের পুষ্টিগুণ সম্পর্কে সচেতন করা, নিয়মিত ডিম খাওয়ায় উৎসাহ দেওয়া এবং ডিম নিয়ে প্রচলিত ভ্রান্ত ধারণাগুলো দূর করা।

১৯৯৬ সালে অস্ট্রিয়ার ভিয়েনা শহরে আন্তর্জাতিক ডিম কমিশন অক্টোবর মাসের দ্বিতীয় শুক্রবার ‘বিশ্ব ডিম দিবস’ হিসেবে ঘোষণা করে।

শুক্রবার (১০ অক্টোবর) ‘বিশ্ব ডিম দিবস’ উপলক্ষে কাজী ফার্মসের উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে বিনা মূল্যে ডিম বিতরণ করা হয়েছে।

সকালে চট্টগ্রাম শহরের ডিসিপার্ক এলাকার একটি মাদ্রাসায় কাজী ফার্মস লিমিটেড–এর উদ্যোগে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান শেষে বিনা মূল্যে ডিম বিতরণ করা হয়। ‘

বিশ্ব ডিম দিবস’ উপলক্ষে রাজশাহী জেলায় ‘কাজী ফার্মস’ উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভা ও বিনা মূল্যে ডিম বিতরণ করা হয়েছে। পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদের শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে ডিম বিতরণ করে ‘কাজী ফার্মস’।

টাঙ্গাইল শহরের বেপারিপাড়া সরকারি শিশু পরিবার বালক স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে ডিম বিতরণ করা হয়েছে। এ ছাড়া ‘বিশ্ব ডিম দিবস’ ঘিরে ঢাকা জেলার সাভার ও আশুলিয়ার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে উপহার হিসেবে ডিম বিতরণ করা হয়।

এদিকে, ফরিদপুর জেলার মুসলিম মিশন এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝেও ডিম বিতরণ করে কাজী ফার্মস।

উল্লেখ্য, আমাদের শরীর প্রতিদিন প্রতি কেজি ওজনের জন্য প্রায় এক গ্রাম আমিষ চায়। সেই আমিষের সবচেয়ে সহজ, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী উৎস হলো ডিম।

 

আফ্রিদ/এসএ