শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
করপোরেট কর্নার

বিশ্বরঙ এর আয়োজনে নবীন উদ্যোক্তা বিচরন ’’উদ্যোক্তা ভূমি’’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিশ্বরঙ এর আয়োজনে নবীন উদ্যোক্তা বিচরন ’’উদ্যোক্তা ভূমি’’

“বিশ্বরঙ” সুদীর্ঘ ২৯ বছর ধরে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অন্যতম ফ্যাশন ব্র্যান্ড হিসেবে পরিচিত একটি নাম। এই ২৯ বছরে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিকে বহু প্রতিভাবান শিল্পী উপহার দিয়েছে বিভিন্ন ইভেন্ট আয়োজনের মাধ্যমে। যারা নিজস্ব প্রতিভায় প্রতিনিয়ত আলোকিত করছে এ দেশের মিডিয়া অঙ্গনকে।

বিশ্বরঙ এর আয়োজনে “২০-২০ কালারস্” এবং বাসন্তী সুন্দরী ও “শারদ সাজে বিশ^রঙ এর দিদি” প্লাটফর্ম থেকে যারা বিজয়ী হয়েছেন তাদের সবাই এখন মিডিয়া জগতের নাটক, সিনেমা, বিজ্ঞাপনে ভালো ভালো কাজ উপহার দিচ্ছেন সবাইকে, তারা হয়তো আগামী সময়ের উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন।

এবার সেই ধারাবাহিকতায় সামাজিক দায়বদ্ধাতার জায়গা থেকে এবার নবীন উদ্যোক্তাদের নিয়ে কাজ করছেন বিশ্বরঙ এবং ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা । এর ই মধ্যে নবীন উদ্যোক্তা বিচরন ” উদ্যোক্তা ভুমি ’’ র প্রথম বৈঠাক ঢাকায় শেষ হয়েছে । সেই ধারাবাহিকতায় রাজশাহীর নগরীর নবীন উদ্যোক্তাদের অনুরোধে ’’ উদ্যোক্তা ভূমি ’’ এবার রাজশাহীতে ।

আগামী ৩০ শে আগস্ট শুক্রবার রাজশাহীর সকল নবীন উদ্যোক্তাদের নিয়ে সারাদিন ব্যাপি এক আড্ডার আয়োজন করা হয়েছে । উদ্যোক্তা ভূমির রাজশাহী পর্বের স্বাভির্ক সহযোগীতা ও আয়োজনে আছেন মাহি বুটিক হাউজ এবং উদ্যোক্তা মুন্নি আক্তার ।

আগামী ৩০ শে আগস্ট শুক্রবার নগরীর সীমান্ত সম্মেলন কেন্দ্র সকাল ১০ টা থেকে চলবে উদ্যোক্তা ভূমির আড্ডা । আপনি ও চলে আসুন হবে উদ্যোক্তা ভূমির আড্ডায় ।