শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
রাজধানী

বিশ্ববিদ্যালয় দাবিতে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিশ্ববিদ্যালয় দাবিতে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সড়ক অবরোধ করেছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। তিতুমীর কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে কলেজের সামনের সড়ক অবরোধ করেন তারা।

এর আগে, বুধবার (২৯ জানুয়ারি) বিকেল ৫টার পর থেকে কলেজটির মূল ফটকে সামনে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অনশন’ ব্যানারে অনশন শুরু করেন কলেজটির একদল শিক্ষার্থী। এসময় তারা সাত দফা দাবি জানান।

এদিকে অবরোধ শুরুর কিছুক্ষণের মধ্যেই সেখানে যান কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানী মন্ডল। তিনি শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফেরার আহ্বান জানিয়ে বলেন, রাস্তা অবরোধ না করে তোমরা কলেজ ক্যাম্পাসে ফিরে আসো। ক্যাম্পাসে কর্মসূচি দিয়ে তোমরা তোমাদের দাবি শান্তিপূর্ণভাবে জানাও। তিতুমীর কলেজ পরিবার সাধারণ মানুষের ভোগান্তি চায় না। রাস্তা অবরোধ করলে ভোগান্তি বাড়বে।

তবে শিক্ষার্থীরা অধ্যক্ষের আহ্বানে সাড়া দেননি। শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

আল

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।