যুদ্ধের ময়দানের মতো মাঠেও আয়োজকরা যেন শত্রু ছিল ইরানিদের। তবে সব বাধা উপেক্ষা করে গ্রুপপর্বের তিন ম্যাচে দারুণ খেলেছে ইরান। কোনো ম্যাচেই হারেনি তারা। জি গ্রুপ থেকে তারা মুখোমুখি হয়, বেলজিয়াম, মিশর ও নিউজিল্যান্ডের। কোনো ম্যাচেই হারেনি তারেমির দল।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২–২, বেলজিয়ামের বিরুদ্ধে ০–০ এবং মিশরের বিরুদ্ধে ১–১ গোলে ড্র করে মোট ৩ পয়েন্ট তুলে নেয় ইরান। যদিও মিশরের বিরুদ্ধে একটি গোল বাতিল হওয়া নিয়ে উঠেছে বিতর্ক। তবে সব ম্যাচ হওয়ার জন্য আলজেরিয়া–অস্ট্রিয়া ম্যাচে তাকিয়েছিল ইরান। সেখানেও এলো হতাশা।
এই ড্রয়ে দুই দলই গ্রুপে যথেষ্ট পয়েন্ট নিয়ে নকআউটে উঠে গেলো। আর ইরান, যারা অপেক্ষায় ছিলো যেকোনো একটি দলের হারের, তাদের সেই স্বপ্ন পূরণ হলো না।
যদি এই ম্যাচে যেকোনো একটি দল হারত, তাহলে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উঠতে পারতো ইরান। কিন্তু শেষ সেকেন্ডের ড্রয়ে সেই সুযোগ চলে গেলো।