শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
জাতীয়

বিশেষ অভিযানে দেশব্যাপী গ্রেপ্তার ১৫৩৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিশেষ অভিযানে দেশব্যাপী গ্রেপ্তার ১৫৩৩

পুলিশের চলমান বিশেষ অভিযানে ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ১৭ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মোট ১ হাজার ৫৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২১ মে) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশেষ অভিযানে দু’টি এলজি, একটি একনলা বন্ধুক, পাঁচ রাউন্ড গুলি, একটি সাবল, একটি বড় কাটার মেশিন ও একটি বড় কাটার ব্লেড উদ্ধার করা হয়।

পুলিশ সদর দপ্তর আরো জানায়, সারাদেশে অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।