শিরোনাম
দীপ্ত নিউজ
বিনোদন

বিয়ে করে পায়ে বেড়ি পড়তে চাচ্ছিনা: জয়া

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
বিয়ে করে পায়ে বেড়ি পড়তে চাচ্ছিনা: জয়া
অভিনেত্রী জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ৩৯ বছরেও রুপের দ্যুতি ছড়াচ্ছেন লাস্যময়ী এই অভিনেত্রী।

সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে নিজের বিয়ে নিয়ে কথা বলেছেন জয়া। রাজধানীর বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে হঠাৎ করেই হাজির হয়ে বর-কনেকে চমকে দিচ্ছেন দর্শক নন্দিত এই অভিনেত্রী।

মূলত এটি একটি প্রতিষ্ঠানের ক্যাম্পেইনের অংশ। প্রতিষ্ঠানের একটি পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন তিনি। আর সেই ক্যাম্পেইনের প্রচারের অংশ হিসেবেই বিয়ের অনুষ্ঠানে হুটহাট হাজির হচ্ছেন জয়া।

বিয়ের এক অনুষ্ঠানে হাজির হয়ে নিজের বিয়ে নিয়ে অভিনেত্রী বলেন, আমি এখন খুবই ভালো আছি। কেন আমার পায়ে বেড়ি পরাতে চাইছেন আপনারা।

আরও বলেন, আমার তো কোনো ইচ্ছা নেই বিয়ে করার। আসলে কোনো কিছুই নির্দিষ্ট করে কখনও বলা যায় না, কখন কী হয়! কিন্তু আপাতত বিয়ের ইচ্ছা নেই আমার।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।