শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বিনোদন

বিয়ের ৫ মাসেই বাবা হচ্ছেন নাগা চৈতন্য !

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
বিয়ের ৫ মাসেই বাবা হচ্ছেন নাগা চৈতন্য !

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্য। কম বেশি সবারই তার ব্যক্তগত জীবনের আলোচনা জানা। বেশ কিছুদিন আগে অভিনেত্রী শোভিতা ধুলিপালা‘র সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এবার গুঞ্জন উঠেছে নাগা চৈতন্য নাকি বাবা হচ্ছেন!

সম্প্রতি ‘ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল এবং এন্টারটেইনমেন্ট সামিট’–এ উপস্থিত হয়েছিলেন নাগা–শোভিতা। সেখানেই গুঞ্জনের ডালপালা মেলেছে। শোভিতার পোশাক এবং চলাফেরায় নেটিজেনদের ধারণা মা হচ্ছেন অভিনেত্রী।

দর্শকের একাংশের দাবি, ইদানীং বেশির ভাগ সময়ই ঢিলেঢালা পোশাক পরছেন শোভিতা। তা দেখে অনেকেই ধরে নিয়েছেন এই বুঝি সুখবর শোনাতে চলেছেন নায়িকা।

বলিউড পাড়ায় এ ঘটনা নতুন কিছু নয়। বিয়ের ১ মাসের মাথায়ই রাহা আসার খবর শুনিয়েছিলেন আলিয়া ভাট এবং রণবীর কাপুর। তবে কি বিয়ের ৫ মাসের মাথায়ই মা হতে চলেছেন শোভিতা আর বাবা হচ্ছেন নাগা? যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কিছু জানাননি এই দম্পতি।

 

ইএ/এসএ