শিরোনাম
সেন্টমার্টিনে পর্যটকদের রাতযাপন নিয়ে নতুন সিদ্ধান্ত রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই নিহিত: প্রধানমন্ত্রী ঢাকা টু কক্সবাজার ট্রেনের নতুন ভাড়া নির্ধারণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার : তথ্য উপদেষ্টা ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বাংলাদেশ থেকে কতদূর, গতিবেগ কত? জানাল অধিদপ্তর বিশ্ববাজারে বাংলাদেশি বিউটি পণ্যের সম্ভাবনা দেখছেন কোরীয় বিশেষজ্ঞ ড. কিম
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

বিমান বিধ্বস্ত হয়ে ব্রাজিলে নিহত ১৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিমান বিধ্বস্ত হয়ে ব্রাজিলে নিহত ১৪

 

ব্রাজিলের উত্তরাঞ্চলীয় রাজ্য আমাজনে একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, এই দুর্ঘটনায় ১২ জন যাত্রী এবং দুই জন ক্রু সদস্য নিহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার (১৬ সেপ্টেম্বর) আমাজন রাজ্যের রাজধানী মানাউস থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরের বার্সেলোস অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।

রাজ্যের গভর্নর উইলসন লিমা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ইঙ্গিত করা হয়েছে যে যাত্রীরা সবাই ব্রাজিলিয়ান,যারা মাছ ধরার জন্য এই অঞ্চলে ভ্রমণ করছিলেন। আমাদের উদ্ধারকারী দল ফ্লাইট বিধ্বস্ত হওয়ার পর থেকে প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাচ্ছে। নিহতদের পরিবারের প্রতি আমার সংহতি এবং প্রার্থনা।

বিধ্বস্ত ফ্লাইটি ইএমবি–১১০ একটি টুইন–ইঞ্জিন টার্বোপ্রপ যা ব্রাজিলের ফ্লাইট–নির্মাতা এমব্রেয়ারের নির্মিত। বিমানটি রাজ্যের রাজধানী মানাউস থেকে বার্সেলোসের উদ্দেশে প্রায় ৯০ মিনিটের যাত্রায় যাচ্ছিল।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভারি বৃষ্টির সময় বিমানটি অবতরণের চেষ্টা করলে, রানওয়ে থেকে ছিটকে যায় এবং বিধ্বস্ত হয়।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।