শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
খেলা

বিপিএলে বিদেশি ক্রিকেটারদের ছাড়িয়ে এগিয়ে দেশি ক্রিকেটাররা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিপিএলে বিদেশি ক্রিকেটারদের ছাড়িয়ে এগিয়ে দেশি ক্রিকেটাররা
বিপিএলে জ্বলে উঠছে দেশি ক্রিকেটাররা

বিপিএলে এবার অনেক বিদেশি তারকা থাকলেও খেলায় তেমন জ্বলে উঠতে পারেনি কেউ। শীর্ষ পাঁচজন রান সংগ্রাহক এবং শীর্ষ পাঁচ বোলারের চার জনই বাংলাদেশের। ব্যাট-বলে বিদেশি তারকাদের ছাড়িয়ে গেছে দেশি ক্রিকেটাররা। 

প্রতিটি ফ্র্যাঞ্চাইজির কর্ণধাররা বিপিএলে মোটা পারিশ্রমিক দিয়ে বিদেশি খেলোয়াড়দের দলে নেন। দেশি ক্রিকেটারাই নবম আসরজুড়ে ছড়িয়েছেন আলো।

সিলেট স্ট্রাইকার্সের নাজমুল হোসেন শান্ত আসরের সর্বোচ্চ রান করে। ১৫ ইনিংসে চার হাফ সেঞ্চুরিসহ করেছেন ৫১৬ রান।

দ্বিতীয় স্থানে থাকা রংপুর রাইডার্সের ওপেনার রনি তালুকদার ১৩ ইনিংসে তিন হাফ সেঞ্চুরিসহ করেছেন ৪২৫ রান। তৃতীয় স্থানে থাকা সিলেট স্ট্রাইকার্সের তৌহিদ হৃদয় ১২ ইনিংস খেলে পাঁচ অর্ধশতকসহ করেছেন ৪০৩ রান। চতুর্থ স্থানে আছেন লিটন দাস ১৩ ইনিংসে ৩৭৯ রান করে এবং পঞ্চমে আছেন সাকিব আল হাসান ৩৭৫ রানে। নাসির হোসেন ১২ ইনিংসে করেছেন ৩৬৬ রান। ১৫ ইনিংসে মুশফিকুর রহিমের ব্যাট থেকে এসেছে ৩৫৭ রান।

সেরা ৫ উইকেট শিকারীর ৪ জনই বাংলাদেশি। ১৭টি করে উইকেট নিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্পিনার তানভীর ইসলাম ও রংপুর রাইডার্সের পেসার হাসান মাহমুদ।

ঢাকা ডমিনেটর্সের নাসির হোসেন নিয়েছেন ১৬ উইকেট। রংপুর রাইডার্সে হয়ে খেলা আফগানিস্তানের আজমতুল্লাহ ওমরজাই শিকার করেছেন ১৫ উইকেট। আর টাইগার পেসার রুবেল হোসেন সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে নিয়েছেন ১৪ উইকেট।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।