দীপ্ত নিউজ
বাংলাদেশ

বিদ‍্যুৎ স্পৃষ্টে প্রাণ গেল যুবকের

আদীব জামাল
আদীব জামাল
বিদ‍্যুৎ স্পৃষ্টে প্রাণ গেল যুবকের

কুড়িগ্রামের ভূর“ঙ্গামারীতে আমন ক্ষেতে পানি দেয়ার জন‍্য সেচ পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ‍্যুৎ স্পৃষ্টে শাহাদুল ইসলাম (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শাহাদুল উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ছিট পাইকের ছড়া গ্রামের শহিদ মোড় এলাকার শামছুল হকের ছেলে।

এলাকাবাসি ও পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকালে ক্ষেতে পানি দেওয়ার জন‍্য পাম্পের সুইচ দিতে যায় শাহাদুল। একাধিকবার চেষ্টা করেও বৈদ‍্যুতিক মটরে পানি না ওঠায় অবশেষে সুইচ বোর্ড খুলেন তিনি। কিন্তু মেইন সুইচ অফ না করে পুনরায় সুইচের তার লাগাতে গেলে বিদ‍্যুতের শক লেগে পাশের পুকুরে ছিটকে পড়ে যায়। বাড়ীর লোকজন এসে পুকুর থেকে শাহাদুলকে উদ্ধার করে ভূরুঙ্গামারী হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে পুলিশকে বিষয়টি জানিয়ে শাহাদুলের মরদেহ বাড়ীতে নেয় স্বজনরা।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা রহুল আমিন জানান, ঘটনাটি জানতে পেরে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।  

এসএ/দীপ্ত নিউজ