বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাঁপাইনবাবগঞ্জে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামেয়েসহ ৩ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৭ টায় সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাদুরতলা এলাকার মোহাম্মদ ভিকুর স্ত্রী হাসিনা বেগম (৫২), তার ভাতিজি আশা খাতুন (২৬) এবং আশার মেয়ে মিম আক্তার (১৩)

পুলিশ সূত্র জানায়, সকালে হাসিনা বেগম লোহার মই বেয়ে বাড়ির ছাদে উঠছিলেন। বৃষ্টিতে ভিজে মইটি আগে থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল। ফলে বেয়ে উঠার সময় হাসিনা বিদ্যুৎস্পষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে আশা খাতুন ও তার মেয়ে মিম আক্তারও বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়।

সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, বারোঘরিয়াতে বিদ্যুৎস্পষ্ট হয়ে ৩জন মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত আছে। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ চলমান রয়েছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More