শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
রাজনীতি

বিদেশে বসে বিএনপি বিরুদ্ধে বদনাম করছেন ড. ইউনূস: মির্জা আব্বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিদেশে বসে বিএনপি বিরুদ্ধে বদনাম করছেন ড. ইউনূস: মির্জা আব্বাস

বিএনপি স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস বলেছেন, খুব দুঃখের সঙ্গে এই কথা বলতে হচ্ছে, ড. ইউনূস সাহেব জাপানে বসে বিএনপি বিরুদ্ধে বদনাম করছেন।

শুক্রবার (৩০ মে) রাজধানী শেরেবাংলা নগরে বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন।

জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি পক্ষ থেকে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

মির্জা আব্বাস বলেন, ‘খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে—আজ ড. ইউনূস সাহেব জাপানে বসে বিএনপি বিরুদ্ধে বদনাম করছেন। লজ্জা লাগল না তার? বিদেশে বসে দেশের বিরুদ্ধে বদনাম করছেন! তিনি বলছেন, একটি দল শুধু নির্বাচন চায়। আমরা বলব, একটি লোকই নির্বাচন চায় না, আর তিনি হচ্ছেন ড. ইউনূস।’

‘ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের কথা বিএনপি আগে ড. ইউনূসই বলেছিলেন‘ উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, এটাই ছিল তারই (ড. ইউনূস) প্রস্তাব। পরে তিনি শিফট করে জুনে নিয়ে গেলেন। সুতরাং আমরা বলব, নির্বাচন যদি করতে হয়, ডিসেম্বরের মধ্যেই করতে হবে। না হলে দায়–দায়িত্ব সব সম্পূর্ণভাবে ড. ইউনূসকে নিতে হবে।’

সংস্কার কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলে বিএনপি এই নেতা বলেন, ‘সংস্কার সংস্কার করতে করতে বর্তমান সরকার বিদেশি লোকদের আমদানি করেছে। অথচ জিয়াউর রহমান বহু সংস্কার করেছেন, কিন্তু কোনো বিদেশি পরামর্শক আনেননি। এই সরকার এখন এমন পর্যায়ে গেছে, তারা আর নির্বাচন দিতে চায় না।’

এই সময় উপস্থিত ছিলেন— বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সালাহউদ্দিন আহমেদ, ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ।

 

এসএ