শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
রাজধানী

বিজয়নগরে বাসে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিজয়নগরে বাসে আগুন

বিএনপিসহ বেশ কয়েকটি দলের ডাকা অবরোধের মধ্যে রাজধানীর বিজয়নগরের নাইটিঙ্গেল মোড়ে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, বেলা ১২টা ৫০ মিনিটের দিকে বিজয়নগর মোড়ে যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়ার সংবাদ আসে। আগুন নিয়ন্ত্রণে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।’

একই দিন সকাল ছয়টার দিকে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের দক্ষিণ সালনা এলাকায় দুটি কাভার্ড ভ্যানের গতিরোধ করে পেট্টোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা।

উল্লেখ্য, বিএনপি–জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন চলছে। এ অবরোধ শেষ হবে শুক্রবার (২৪ নভেম্বর) ভোর ৬টায়।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ