শনিবার, মে ২৩, ২০২৬
শনিবার, মে ২৩, ২০২৬

রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
শিক্ষার্থী রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ডিএনএ রিপোর্ট আগামী ৭২ ঘণ্টার মধ্যে পাওয়া গেলে ঈদুল আজহা'র আগেই আদালতে চার্জশিট দাখিল করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।

রাজধানীর পল্লবী এলাকায় ৭ বছর বয়সী শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলার ডিএনএ রিপোর্ট আগামী ৭২ ঘণ্টার মধ্যে পাওয়া গেলে পবিত্র ঈদুল আজহা’র আগেই আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার (২৩ মে) তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘রমিসা হত্যা মামলার চার্জশিট যতদ্রুত সম্ভব আমরা দাখিল করে মামলা নিষ্পত্তি করবো। রামিসার ডিএনএ আসতে ৭২ ঘণ্টার বেশি সময় লাগবে না।’

তিনি বলেন, ডিএনএ রিপোর্ট ছাড়া চার্জশিট দিলে পরবর্তী সময়ে বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হতে পারে। ডিএনএ রিপোর্ট হাতে পাওয়ার পরপরই পুলিশ চার্জশিট দিবে। ট্রায়াল শুরুর জন্য যত ধরনের প্রক্রিয়া রয়েছে তা সব ঈদের আগে শেষ করা হবে।

আইনমন্ত্রী বলেন, মামলার বিচার কার্যক্রম দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হচ্ছে এবং ঈদ ছুটির পরপরই এই নৃশংস হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক বিচার শুরু হবে।

উচ্চ আদালতে এ ধরনের মামলার আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের (ডেথ রেফারেন্স) প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা নিয়েও কথা বলেন আইনমন্ত্রী।

তিনি বলেন, বিচারিক আদালতে মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর হাইকোর্টে অনুমোদনের জন্য পাঠানো হলে পেপার বুক প্রস্তুতে অনেক সময় লাগে, যার ফলে চূড়ান্ত নিষ্পত্তি বিলম্বিত হয়। এই প্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর করার বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More