শিরোনাম
দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় পটুয়াখালীর উপকূলে অব্যাহত বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ
দীপ্ত নিউজ
রাজনীতি

বিএনপি নেতা আলাল গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিএনপি নেতা আলাল গ্রেপ্তার

বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে রাজধানীর কাঁঠালবাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে দায়িত্বরত পুলিশকে হত্যার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ও অস্ত্র ছিনিয়ে নেয়ার অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৪৯ জনের নামে শাহজাহানপুর থানায় মামলা করে পুলিশ। অজ্ঞাতপরিচয় আসামি করা হয় আরও অন্তত ৮০০ জনকে। সেই মামলায় আসামি করা হয়েছে বিএনপির এই নেতাকেও।

গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি পুলিশ হত্যা মামলার আসামি। তাকে গ্রেপ্তার করে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। বুধবার (১ নভেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হবে।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ