শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত সহকারী মারা গেছেন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী মাহবুব আল আমিন ডিউ মারা গেছেন। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

বগুড়ার গাবতলী উপজেলায় নিজ গ্রামে পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হবে।

মাহবুব আল আমিন ডিউর মৃত্যুর খবর শুনে হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান, শিমুল বিশ্বাস এবং চিকিৎসক সবুজ আহমেদসহ দলীয় নেতারা।

এফএম/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More