শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
রাজনীতি

বিএনপি আন্দোলনের ডাক দিয়ে ব্যর্থ হয়েছে : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিএনপি আন্দোলনের ডাক দিয়ে ব্যর্থ হয়েছে : ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি রাজনীতি বেপরোয়া গাড়ির চালকের মতো। বারবার আন্দোলনের ডাক দিয়ে ব্যর্থ হয়েছে তারা।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।


ওবায়দুল কাদের বলেন
, মির্জা ফখরুল জেল থেকে বের হয়ে তার একই বক্তব্যের পুনরাবৃত্তি শুরু করেছে। বিএনপি কোথা থেকে কতদূর পর্যন্ত ঘুরবে তা আওয়ামী লীগের জানা নেই।

বিএনপির কথার ফুলঝুড়ি অনেক শুনেছেন উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তারা একই কথা বারবার বলে জনগণের কাছে নিজেদের খাটো করছে। জনগণের সাথে কোনো সম্পৃক্ততা নেই দলটির। বারবার আন্দোলনের ডাক দিয়ে ব্যর্থ হয়েছে বিএনপি।

ওবায়দুল কাদের আরও বলেন, মানুষ জেনে–শুনেই শেখ হাসিনাকে ভোট দিয়েছে। দেশের উন্নয়ন ও মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করাই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য।