শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
রাজনীতি

বিএনপির মিথ্যা প্রলোভনে পা না দেয়ার আহ্বান এমপি কাজী নাবিলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিএনপির মিথ্যা প্রলোভনে পা না দেয়ার আহ্বান এমপি কাজী নাবিলের

যশোরবাসীকে বিএনপির মিথ্যা আশ্বাস ও প্রলোভনে পা না দেয়ার আহবান জানিয়েছেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। বুধবার (৫ মার্চ) সদর উপজেলার তালবাড়িয়া ডিগ্রি কলেজের প্রধান ফটকের উদ্বোধন শেষে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

তিনি বলেন, বর্তমান বৈশ্বিক বিপর্যয়ের মধ্যে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন। আর তারেকের নেতৃত্বে ইফতারের নামে ভূড়িভোজে মেতে উঠেছে। তাদের কাছে এতিমের টাকাও নিরাপদ নয়। ভন্ড, প্রতারক, লুটতরাজ, সন্ত্রাসীদের কেউ বিশ্বাস করে না। তাদের মিথ্যা ছলনায় কেউ পা দেবেন না।

তিনি আরো বলেন, বাংলাদেশ দেশ বিশ্বের ৩৫তম অর্থনৈতিক রাষ্ট্রে পরিণত হয়েছে। ভঙ্গুর রাষ্ট্র থেকে উন্নয়নের রোল মডেল হয়েছে। ১৩৪ ক্যাটাগরিতে সাধারণ মানুষ ভাতা পাচ্ছেন। সামাজিক নিরাপত্তা বেষ্টনী শক্ত হয়েছে। শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় থাকলে এভাবে উন্নয়ন চলমান থাকবে। আগামী ২০২৪ সালে জাতীয় সংসদ নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু হবে।

এ সময় বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন ও জেলা যুবমহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী।

কলেজের সভাপতি ও শহর আওয়ামী লীগের সদস্য কামাল হোসেন হীরার সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কায়েস আহমেদ রিমুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক লুৎফুল কবির বিজু, সদস্য কামাল হোসেন, জেলা যুবলীগের প্রচার সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ জাহিদ হোসেন মিলন, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সোহরাব হোসেন, লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন, পৌর কাউন্সিলর মোকছিমুল বারী অপু প্রমুখ।

 

এমি/দীপ্ত