শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
রাজনীতি

‘বিএনপির তিন নেতাকে ট্রাম্পের আমন্ত্রণ ইতিবাচক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
‘বিএনপির তিন নেতাকে ট্রাম্পের আমন্ত্রণ ইতিবাচক’

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে বিএনপির তিন নেতাকে পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণের বিষয়টি ইতিবাচক। এমনটাই মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।

ফেব্রুয়ারি ৫–৬ তারিখ হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট‘। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট–ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (১১ জানুয়ারি) বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমে পাঠানো বার্তায় এই তথ্য জানান।

ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে প্রথমবার বিএনপির শীর্ষ তিন নেতা আমন্ত্রণ পাওয়া ইতিবাচক বলে মনে করেন দিলটির নেতাকর্মীরা।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, বাংলাদেশ থেকে আর কাউকে আমন্ত্রণ করা হয় কি না, তার জন্য অপেক্ষা করতে হবে।

একশটির বেশি দেশের সাড়ে তিন হাজারের মতো অতিথি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশ নেবেন বলে গণমাধ্যমে খবর এসেছে। বার্ষিক এই অনুষ্ঠানটি প্রথমে ‘প্রেসিডেন্সিয়াল প্রেয়ার ব্রেকফাস্ট‘ নামে পরিচিত ছিল। ১৯৭০ সালে এর নামকরণ হয় ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট‘।

আল