শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
FIFA 2026 24H Window
UPCOMING

FIXTURES

Syncing...
MATCH -- GROUP -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাস ও আলমসাধুর সংঘর্ষে নিহত ২

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

ঝিনাইদহ শৈলকুপায় যাত্রীবাহী বাস ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২জন।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহকুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ ব্রীজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, হরিণাকুন্ডু উপজেলার ভায়না গ্রামের নারায়ন কুমারের ছেলে মহাদেব কুমার (৬০) ও আক্কাস মিত্রির ছেলে খোকন হোসেন (২৯)

স্থানীয়রা জানায়, দুপুরে হরিণাকুন্ডুর ভায়না এলাকা থেকে ৪জন পান ব্যবসায়ী আলমসাধুতে পান নিয়ে গাড়াগঞ্জ যাচ্ছিলো। পথে ঘটনাস্থলে পৌঁছালে ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহণের বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই খোকন নিহত হয়। আহত হয় আরও ৩ জন।

শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহত ৩ জনকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মহাদেব নামে আরও একজনকে মৃত ঘোষনা করেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আব্দুস সাত্তারের অবস্থা গুরুত্বর বলে জানা যায়।

ঝিনাইদহ হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, শৈলকুপায় ঝিনাইদহকুষ্টিয়া মহাসড়কে দুর্ঘটনায় বাসটি আটক করা হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More