শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
সারাদেশ

বাসের ধাক্কায় নানী-নাতির মৃত্যু, মা আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাসের ধাক্কায় নানী-নাতির মৃত্যু, মা আহত

 

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া বালুয়াকান্দি বাস স্ট্যান্ড এলাকায় রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় নানী ও সাত মাসের নাতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। শনিবার বিকেল ৪ টার দিকে উপজেলার বালুয়াকান্দি বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের মৃত শাহজাহান মিয়ার স্ত্রী জোহরা বেগম (৫৬) ও তার সাত মাস বয়সী নাতি আব্দুল্লাহ। এ ঘটনায় আহত হয়েছেন নিহত শিশু আবদুল্লাহ মা সুফিয়া আক্তার।

ঘটনার প্রত্যক্ষদর্শী জানান, নিহত জোহরা বেগম তার মেয়ে সুফিয়া আক্তারকে তার শিশু ছেলে আব্দুল্লাহসহ ডাক্তারের দেখানোর জন্য নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় নিয়ে যাচ্ছিলেন।এমন সময় বালুয়াকান্দি বাস স্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপার হওয়ার সময় কুমিল্লা থেকে ঢাকাগামী এশিয়া এয়ারকন সার্ভিসের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নানী জোহরা বেগম ও নাতি আব্দুল্লাহর মৃত্যু হয়। তবে মেয়ে সুফিয়া আক্তার তাদের থেকে কিছুটা দূরে থাকায় তিনি বেঁচে যান। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, নিহতদের লাশ গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ঘাতক বাসটি আটক করা হলেও চালক ও হেল্পার কৌশলে পালিয়ে গেছে।

 

মো. কায়সার হামিদ/ আল / দীপ্ত সংবাদ