দীপ্ত নিউজ
বিনোদন

বাবা হচ্ছেন বরুণ ধাওয়ান

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
বাবা হচ্ছেন বরুণ ধাওয়ান
নতুন সন্তান আসার খবর নেটদুনিয়ায়

নতুন সন্তান আসার খবর ভেসে বেড়াচ্ছে বলিউডপাড়ায়। স্টুডেন্ট অব দ্য ইয়ার খ্যাত অভিনেতা বরুণ ধাওয়ান এবং স্ত্রী নাতাশা দালাল বাবা–মা হতে চলেছেন।

বরিবার (১৮ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে সাদা–কালো একটা ছবি পোস্ট করে সুখবরটি দেন বরুণ। এই ছবি পোস্ট করে বরুণ লিখেছেন, ‘আমরা অন্তঃসত্ত্বা। আপনাদের সকলের ভালবাসা এবং আশীর্বাদ চাই।’

আরো পড়ুন: ভিসা বিড়ম্বনায় তাসনিয়া ফারিণ

জানা যায়, দীর্ঘ ১৪ বছরের বন্ধু ফ্যাশন ডিজা্ইনার নাতাশা দালালের সঙ্গে ২০২১ সালের ২৪ জানুয়ারি গাঁটছড়া বেঁধেছিলেন বরুণ। শুরুতে বরুণের সঙ্গে সম্পর্কে জড়াতে রাজি ছিলেন না নাতাশা। বেশ কয়েকবার প্রেম নিবেদন পর নাতাশা রাজি হন।

 

সুপ্তি

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।