শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বিনোদন

বাবা হওয়ার খুশিতে আবারও বিয়ে করলেন জাস্টিন বিবার

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
বাবা হওয়ার খুশিতে আবারও বিয়ে করলেন জাস্টিন বিবার
সংগৃহীত ছবি

বাবা হতে চলেছেন জনপ্রিয় কানাডীয় গায়ক জাস্টিন বিবার। বেশ কিছু দিন ধরেই গুঞ্জন চলছিল যে অন্তঃসত্ত্বা হেইলি বিবার। এবার স্ত্রীর বেবিবাম্পের ছবি পোস্ট করে অনুরাগীদের সেই সুখবর নিজেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন জাস্টিন বিবার।

শুধু তাই নয়, সন্তান আসার খুশিতে খ্রিস্টান রীতিনীতি অনুযায়ী ফাদারের সামনে দাঁড়িয়ে আবারও বিয়ে করলেন এই জুটি।

এই তারকা শিল্পীর বিয়ের কথা শুনে হয়ত হকচকিয়ে যেতে পারেন নেটিজেনরা। কেননা হেইলিকে তো এখনো ডিভোর্স দেননি তিনি, তাহলে কীভাবে আবারও বিয়ের পিঁড়িতে বসবেন! মজার ব্যাপার হলো অন্য কোনো নারীকে নয়, দ্বিতীয়বারের মতো আবারও হেইলিকেই বিয়ে করছেন বিবার। কারণ প্রথমবার সন্তানের জন্ম দিতে চলেছেন হেইলি। মূলত এ খুশিতেই ফের বিয়ে করেছেন এই জুটি।

২০১০ সাল থেকে দীর্ঘ আট বছর সম্পর্কে থাকার পর বিচ্ছেদ হয় বিবার ও সেলেনা গোমেজের। লোকে সমালোচনা করে বলে, গায়িকা–অভিনেত্রী সেলেনার কাছ থেকে জাস্টিনকে ছিনিয়ে নেন হেইলি।

আল / দীপ্ত সংবাদ