শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
খেলা

বাফুফের দায়িত্ব ছাড়লেন পল স্মলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাফুফের দায়িত্ব ছাড়লেন পল স্মলি

 

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বৃটিশ ট্যাকনিক্যাল ডাইরেক্টর পল স্মলি তার দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। খুব শীঘ্রই তিনি বাংলাদেশ ত্যাগ করবেন।

কাজ করার পরিবেশ না থাকাতে পল স্মলি সরে যাচ্ছেন বলে জানান কাজী সালাহউদ্দিন। পল তার এ সরে যাওয়ার বিষয়টি একদিন বাফুফের সভাপতির বাসায় গিয়ে বলে আসেন। কাজী সালাহউদ্দিন বলেন, ‘পল একদিন আমার বাসায় গিয়ে জানায় যে সে আর এখানে কাজ করবে না। বাংলাদেশে কাজের পরিবেশ তার ভালো লাগছে না। এখানে ফুটবল নিয়ে কথা হয় কম।’

পল স্মলির সঙ্গে বাফুফের চুক্তি রয়েছে আগামী বছর আগস্ট মাস পর্যন্ত। চুক্তির এক বছর আগেই চলে যাচ্ছেন পল স্মলি। এই বিষয়ে পলের মন্তব্য,‘ আমি গত প্রায় দেড় মাস যাবৎ সভাপতির সঙ্গে আলোচনা করছিলাম। কিছু বিষয় পরিবর্তনের জন্য। তিনি আমার পয়েন্টগুলো যৌক্তিক বললেও এটি স্থায়ীভাবে করতে সময় চেয়েছিলেন। সেই বিষয়গুলো পরিবর্তন না হওয়ায় আমি চলে যাচ্ছি। ’

এর আগেও তিনি বাংলাদেশে এসে ২০১৯ সালে চলে গিয়েছিলেন। পরে ব্রুনাইতে কিছুদিন কাজ করেছিলেন।

 

 

আল / দীপ্ত সংবাদ

 

 

 

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।