শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

বাড়িতে ঢুকে হামলা, গ্রেপ্তার ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাড়িতে ঢুকে হামলা, গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোমেন নামে এক ব্যক্তির বাড়িতে হামলা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ডিবি পুলিশের উপ–পরিদর্শক রুহুল আমিন।

এর আগে রবিবার (২৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার মোগরাপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নাজমুল খান শান্ত (২৭), হৃদয় (২৫) ও সিয়াম (১৮)।

পুলিশ সূত্রে জানা যায়, ১৫ সেপ্টেম্বর রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাজমুলের নেতৃত্বে ১০–১৫ জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে মোমেনের বাড়ি ভাঙচুর ও ঘরে থাকা ২ লাখ ২০ হাজার টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগী সোনারগাঁও থানায় একটি মামলা করেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ডিবি পুলিশের পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, ওই মামলার তিন আসামিকে গ্রেপ্তার করে আজ নারায়ণগঞ্জ কোর্টে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এসএ/দীপ্ত নিউজ