শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
রাজনীতি

বাগেরহাটে সাবেক ৩ এমপিসহ আ.লীগের ৩৫ নেতা-কর্মীর নামে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বাগেরহাটে সাবেক ৩ এমপিসহ আ.লীগের ৩৫ নেতা-কর্মীর নামে মামলা

বাগেরহাটে ফকিরহাটে ছাত্রজনতার উপর গুলিবর্ষন, বোমা বিস্ফোরণ ও স্থাপনা ভাংচুর করার অভিযোগে বাগেরহাটের সাবেক ৩ এমপিসহ আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের ৩৫ নেতাকর্মীর নামে উল্লেখ করে মামলা করা হয়েছে।

শনিবার (০৮ ফেব্রুয়ারি) রাতে রফিকুল ইসলাম মিঠু নামের এক ব্যক্তি বাদী হয়ে ফকিরহাট থানায় এই মামলা দায়ের করেন।

এই মামলায় বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলার অন্যান্য আসামীরা হলেন, বাগেরহাট–১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট–২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সায়হান নাসের তন্ময়, বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খান, আওয়ামীলীগের বাগেরহাট জেলা সভাপতি শেখ কামরুজ্জামান টুকু, বাগেরহাট–২ আসনের আরেক সাবেক সদস্য সংসদ সদস্য মীর শওকত আলী বাদশা, সাধারণ সম্পাদক ভুইয়া হেমায়েত উদ্দিন, যুগ্মসাধারণ সম্পাদক বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুবলীগ নেতা সরদার নাসির উদ্দিন, শেখ হেলাল উদ্দিনের একান্ত সচিব ফিরোজুল ইসলাম জোমাদ্দার, ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন কুমার দাস, আ,লীগ নেতা আবুল কালাম আজাদ ওরফে সাহেব মল্লিক, ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান যুবলীগ নেতা ওয়াহিদুর রহমান বাবু, আ,লীগ নেতা ইমরুল হাসান, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মিনা হাসিবুল হাসান শিপন মিনা, জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু, সাধারণ সম্পাদক খান আবু বক্কর সিদ্দিক, পৌর আওয়ামালীগের সভাপতি শেখ বসিরুল ইসলাম, অওয়ামীলীগ নেতা শামীম আহসান, মহিতুর রহমান পল্টন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস, বাগেরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাহিয়ান সুলতান ওশান, কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেহেদী হাসান বাবু, সাবেক চেয়ারম্যান নাজমা সারোয়ার, আ,লীগ নেতা লিয়াকত হোসেন লিটন।

মামলার এজাহারে বলা হয়েছে, ছাত্র জনতার ন্যায্য আন্দোলনকে নস্যাৎ করার উদ্দেশ্যে আসামীরা গেল ৪ আগস্ট দুপুরে ফকিরহাট উপজেলার কাটাখালি গোলচত্ত্বর এলাকায় জড়ো হয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা ভাংচুর করে। ছাত্র জনতাকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে কয়েকটি বোমা বিস্ফোরণ করে এবং হত্যার উদ্দেশ্যে একাধিকগুলি ছোড়ে।

এছাড়া, বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খান উচ্চপদস্থ কর্মকর্তা থাকায় ফ্যাসিস্ট সরকারকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। একটি ব্যালট–একটি বুলেটসহ নানা উস্কানিমূলক বক্তব্য দিয়ে তিনি আসামীদের ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে কর্মকাণ্ডে উদ্বদ্ধ করেছেন।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর কবির বলেন, ছাত্র জনতার আন্দোলনে গুলিবর্ষণ, বোমা বিস্ফোরণ, স্থাপনা ধ্বংসসহ কয়েকটি অভিযোগে ৩৫ জনের নামে মামলা হয়েছে। সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান।

মামুন/আল